1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে ইন্দ্রপুরে সাফারি পার্কের বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে নির্মাণসামগ্রী লুটের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩২৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুরে ইন্দ্রপুরে সাফারি পার্কের বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে,নির্মাণসামগ্রী সাব-কন্ট্রাক্টরের নির্মাণকাজের মালামাল লুট করার অভিযোগ উঠেছে,কৃষক দল-এর এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সাফারি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি হলেন হুমায়ুন কবির, তিনি শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব। অভিযোগে তার সহযোগী হিসেবে সেলিম, আক্তার হোসেন, শরিফ ও নিজাম উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী হাসিবুল সরকার হাসেম ও স্থানীয় সূত্রে জানা যায়, সাফারি পার্ক এলাকার ভান্ডারী ওয়াল নির্মাণকাজে সাব-কন্ট্রাক্টর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন হাসেম। এ সময় অভিযুক্ত হুমায়ুন কবির ও তার সহযোগীরা তার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়।
চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৮ ফেব্রুয়ারি সকালে ভান্ডারী ওয়ালের নির্মাণকাজ চলাকালে অভিযুক্তরা কাজ বন্ধ করে দেয় এবং একপর্যায়ে প্রায় চার টন রড ইটের খোয়া, ও নগদ ৫০ হাজার টাকাসহ মালামাল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী হাসিবুল সরকার হাসেম জানান, “আমি বৈধভাবে কাজ করছিলাম। হঠাৎ করে চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় আমার নির্মাণসামগ্রী নিয়ে যায়। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।”
পরে তিনি অভিযুক্ত হুমায়ুন কবিরসহ তার সহযোগীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ও আমার লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”
শ্রীপুর থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park