1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে অসুস্থ পিতাকে দিয়ে জোরপূর্বক জমি লিখে নিলেন ৩ ভাই

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামে অসুস্থ পিতাকে জিম্মি করে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। উন্নত চিকিৎসার নাম করে হাসপাতালে না নিয়ে, অসুস্থ পিতাকে সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে অবশিষ্ট পাঁচ ভাই-বোনকে বঞ্চিত করে এই জমি লিখে নেওয়া হয় বলে জানা গেছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী পিতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। সম্প্রতি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে তিন ভাই মিলে সুকৌশলে তাকে বাড়ি থেকে বের করেন।
​অন্যান্য ভাই-বোনদের দাবি, বড় ভাই আনোয়ার হোসেন ও মেজো ভাইয়েরা মিলে অসুস্থ পিতাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার কথা বলেন। কিন্তু হাসপাতালে না নিয়ে তাকে সরাসরি সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ ও অপ্রকৃতিস্থ পিতাকে দিয়ে জোরপূর্বক দলিলে সই করিয়ে নেওয়া হয়।

​সবার ছোট ভাই দোলোয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন-
​”আমার বাবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। বড় ভাই আনোয়ারসহ বাকিরা বাবাকে হাসপাতালে নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। আমরা ভেবেছিলাম চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে, কিন্তু তারা প্রতারণা করে বাবাকে দিয়ে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। আমাদের দুই ভাই এবং তিন বোনকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে।”
​বঞ্চিত অন্য ভাই ও বোনদের অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে এবং তাদেরকে ভুল বুঝিয়ে এই জালিয়াতি করা হয়েছে। বর্তমানে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​বঞ্চিত পাঁচ ভাই-বোন এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে প্রতারণার মাধ্যমে নেওয়া এই দলিল বাতিল করা হয় এবং তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park