1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে অপহরণ ও ধর্ষণ মামলার আসামিকে রক্ষার অভিযোগ, সাংবাদিককে হুমকির দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভাংনাহাটি স্কয়ার ১ নং গেট এলাকায় অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামিকে রক্ষার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মামলার এক সহযোগী আসামিকে এলাকাবাসী আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এ সময় আসামিকে থানায় নেওয়া ঠেকাতে বিভিন্ন ধরনের তৎপরতা চালানোর অভিযোগ ওঠে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা নইমউদ্দিন, পিতা-আলিমউদ্দিন, ভাংনাহাটি স্কয়ার ১ নং গেট, ৪ নং ওয়ার্ড, শ্রীপুর পৌরসভার বিরুদ্ধে আসামিকে রক্ষার চেষ্টা এবং সংবাদকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।
সাংবাদিক উসমান গনি দাবি করেন, এলাকাবাসী আটক করে রাখা মামলার সহযোগী আসামিকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়ার সময় তিনি ও অন্যান্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে তথ্য সংগ্রহে যান। এ সময় নইমউদ্দিন বারবার আসামিকে থানায় না নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন এবং অর্থের প্রস্তাবও দেন বলে অভিযোগ করেন তিনি।
উসমান গনির ভাষ্য অনুযায়ী, ওই প্রস্তাবে রাজি না হয়ে আসামিকে থানায় নেওয়ার বিষয়ে সহযোগিতা করায় নইমউদ্দিন তার প্রতি ক্ষুব্ধ হন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত নইমউদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park