1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০০ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২ নম্বর গাবুরা ইউনিয়নের বিবাহ নিবন্ধক (কাজী) মো. বাকী বিল্লাহর বিরুদ্ধে একাধিক ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ উঠেছে বলে স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা চলছে। সর্বশেষ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের নিবন্ধনকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে ব্যক্তিগত ভিডিও প্রকাশের পর তিনি নিজেই এটিকে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বৈধ বৈবাহিক সম্পর্ক বলে দাবি করেন এবং ১৭ জুন ২০২৬ তারিখের একটি কাবিননামাও সামনে আসে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে গাবুরা ইউনিয়নের কাজী বাকী বিল্লাহ জানান, বর-কনে ও সাক্ষীদের উপস্থিতিতে তিনি কেবল বিয়ের নিবন্ধন সম্পন্ন করেছেন।

এদিকে স্থানীয়দের একাংশের দাবি, ওই নিবন্ধনসহ আরও কয়েকটি বিবাহ নিবন্ধন নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত প্রকাশিত হয়নি।

অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর কাজী বাকী বিল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনে শনিবার (২৫জুলাই ) সকাল থেকে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নাই । তবে তিনি আত্মগোপনে রয়েছেন—এ দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বিবাহ নিবন্ধন কর্তৃপক্ষের কাছে অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে কাজী বাকী বিল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park