
মো: রেজাউল করিম রেজাঃ শরীয়তপুরে মাছ চুরির অপবাদ দিয়ে এক যুবককে গাছের ডাল ও বাঁশ দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক গির মালিক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় আহত যুবকের নাম সেলিম পাইক শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কণেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকার বাসিন্দা অভিযুক্ত শাহিন মাদবর ৩৮ শরীয়তপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মাছের ঘের ব্যবসা ও শরীয়তপুর জেলা আন্ত পরিবহন মালিকের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত তিনি সহ তার সহযোগী আরো তিনজন তাকে টেনে হেঁচড়ে কাছে এনে দিলে তিনি পা বেধে বাশ দিয়ে পিটিয়ে পিটিয়ে পা ভেঙে দেয়।
তারপর তিনি এই ঘটনার দুষ্টু বিচার দাবি করলে ডামুড্যা থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রবিউল হক জানান মাছ চুরি সন্দেহে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেলে সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং সঠিক তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব।