1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

লক্ষ্মীপুরে দৈনিক নয়া দিগন্তের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ এ আর সাইফুল ইসলাম:লক্ষ্মীপুরে দৈনিক নয়া দিগন্ত-এর সাংবাদিক তারেক মাহমুদের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার, যমুনা টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি হিসেবে ক্যামেরাপার্সন এবং স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক তারেক মাহমুদ জানান, তিনি মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় অপরিচিত এক ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দুটি রিকশাযোগে আরও কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে সংঘবদ্ধভাবে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় তার ওপর হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা পরিকল্পিতভাবে তাকে মারধর করে এবং চোখ নষ্ট করার উদ্দেশ্যে বারবার চাবি দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার না করলে প্রাণে বাঁচা সম্ভব হতো না বলে তিনি দাবি করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, স্থানীয় বিএনপি কর্মী কিরন ও ফরিদ এই হামলার নেতৃত্ব দেয়। এ ঘটনায় তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিকের ওপর বর্বর এই হামলার ঘটনায় লক্ষ্মীপুরের সাংবাদিক মহলে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “সাংবাদিকের ওপর হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park