1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে হাইকোর্টের রুলজারি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণ ছাড়াই ২৩০ কেভি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আইন অনুযায়ী ভূমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
গত ৮ মার্চ বিচারপতি রজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।মামলার তথ্য অনুযায়ী, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানি যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিল এলাকায় সঞ্চালন লাইন স্থাপনের কাজ শুরু করে। অভিযোগ রয়েছে, জমির মালিকদের অবহিত না করেই কাজ শুরু করা হয় এবং শুধুমাত্র গাছ ও ফসলের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন নির্মাণ হলে লাইনের নিচে ও আশপাশের বহু জমি স্থায়ীভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। এ কারণে সংক্ষুব্ধ জমির মালিকরা হাইকোর্টে রিট দায়ের করেন।শুনানি শেষে আদালত বিদ্যুৎ সচিব, পিডিবির চেয়ারম্যান, পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও যশোরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park