1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর মনিরামপুরে সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১১২ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৮ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে গলায় রশি বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।নিহত পলাশ বিশ্বাস ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং অভয়নগরের আল হেলাল ইসলাম একাডেমি হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তার স্ত্রীও খুলনার ফুলতলা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের এক কলেজপড়ুয়া ছেলে ও বৃদ্ধা মা রয়েছেন।স্থানীয় সূত্র জানায়, ২০০২ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন পলাশ বিশ্বাস। পরিবারে দৃশ্যমান কোনো অশান্তি না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। তবে তার মানসিক অবসাদের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কেউ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, এ ঘটনায় মনিরামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park