1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

যশোর চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত, চালক আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নুরুল আলম (৬০) নামে এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে চৌগাছা বাজারে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নুরুল আলম চৌগাছা বাজারের সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা-ট-১১-০১৯৩ নম্বরের একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সকাল ১১টা ১০ মিনিটে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ৫০ মিনিটে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠান।
পরে নুরুল আলমকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি ও এর চালক শাহীনকে (৪৮) আটক করেন। আটক শাহীন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার বাসিন্দা।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থায় নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে জানান পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park