1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর এমপি গোলাম রসুলের বাসভবন পরিদর্শনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবন পরিদর্শন করেছেন। শুক্রবার নড়াইল রোডের বাসভবনে গিয়ে তারা সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো ঘটনার বিষয়ে সত্যতা যাচাই ছাড়া গুজব বা অপপ্রচারের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তিনি জানান, প্রকৃত পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতেই কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের বক্তব্য শুনেছেন।তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা পরিবারকে ঘিরে অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আইন নিজের হাতে তুলে নেওয়া বা উসকানিমূলক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দল ও নাগরিকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই সহিংসতা বা ব্যক্তি আক্রমণের কারণ না হয়, সে আহ্বানও জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক, জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ দলীয় নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park