1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার ১৭ জুলাই দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ২টার মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন বর্ণা। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যান এবং মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে যান।
ঘটনার পরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে খুলনা থেকে আসা বিশেষ ডুবুরি দলও উদ্ধার কার্যক্রমে যোগ দেয়।
সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ অভিযান চললেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উদ্ধার কার্যক্রমে সমন্বয় করছে।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে ভৈরব নদে পানির স্রোত ও গভীরতা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে নদীতে গোসলের সময় সকলকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park