1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফাতেমা খাতুন (২৪) নামে এক গৃহবধূ। বর্তমানে তিনি শিশুকন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় স্বামী হাসান আলী ও তার ভাই নজরুলসহ সহযোগীদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের বাবুল তরফদারের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে যশোর সদর উপজেলার সতিঘাটা গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে হাসান আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও তার ভাই নজরুল ইসলাম তাকে মারধর ও নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।পরবর্তীতে নির্যাতনের ঘটনায় ফাতেমা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তবে মামলা করার পর তার ওপর আরও চাপ ও হুমকি বাড়তে থাকে। অভিযোগে বলা হয়, মামলাটি তুলে নিতে অভিযুক্তরা বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি দিয়ে তার অবস্থান জানার চেষ্টা করছে।
ভুক্তভোগী জানান,যৌতুকের টাকা দিতে না পারায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে তিনি যশোর সদরের বসুন্দিয়া এলাকায় এক পরিচিতের বাড়িতে শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে বসবাস করছেন। এমনকি তার ও সন্তানের ভরণপোষণও বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ফাতেমা খাতুন আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যে কোনো সময় তার ও তার সন্তানের ক্ষতি করতে পারে। এ অবস্থায় তিনি স্বামীর গ্রেপ্তারসহ নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই হোসনে আরা জানান, ফাতেমা নামে একজন নারী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তের জন্য এএসআই কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park