1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

যশোরে স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকা থেকে একটি স্বর্ণের বারসহ ইমরান হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। সোমবার (১ ডিসেম্বর বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, আটক ইমরান হোসেন সাতক্ষীরা জেলা সদরের সরকারপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩৮৪.৩৮ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৩৭৫ টাকা এবং একটি মোবাইলফোনও জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরে সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণটি ভারত পাচারের পরিকল্পনা ছিল। তিনি আরও জানান, মালিবাগ এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণটি সংগ্রহ করা হয়।
আটক ইমরানকে উদ্ধারকৃত টাকা ও মোবাইলসহ যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park