1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সালাম গফফার ছন্দ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু, কার্য নির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম, সেলিম আহমেদ, মোফাজ্জল হোসেন রাজু, ইসমাইল হোসেন ও হুমায়ন কবির মিরাজ প্রমুখ। সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপসহ নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park