1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে মসজিদ নিয়ে দ্বন্দ্ব- ছাত্রদল নেতার বাড়িতে ঢুকে বৃদ্ধ ও কিশোরকে মারধর, ভাঙচুর ও লুটের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ মসজিদের ইমাম রাখাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। গত ১০ এপ্রিল রাত ৯ টায় যশোরে শার্শা উপজেলার মাটপুকুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী মো: বিপ্লব হোসেন (২৯) বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় একটি মসজিদের ইমাম রাখা নিয়ে বিবাদীদের সঙ্গে মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ১নং বিবাদী মো: সবুজ হোসেনের নির্দেশে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে। বাদী বিপ্লব হোসেন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করা হয়।এ বিষয়ে ছাত্রদল নেতা বিপ্লব হোসেন জানান, ঘটনার পর তিনি বাড়ি ফেরার পথে বিবাদীরা দেশীয় অস্ত্র (রামদা, গাছি দা, লোহার রড) নিয়ে তার পথরোধ করে। তিনি প্রাণভয়ে দৌড়ে পালিয়ে গেলেও বিবাদীরা তার বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। তারা তার অসুস্থ পিতা মো: বিল্লাল হোসেন ও ছোট ভাই কনককে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা, একটি স্বর্ণের চেইন, দুইটি ছাগল ও একটি গরু জোরপূর্বক লুটে করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা মসজিদ কমিটির সভাপতি ও ক্যাশিয়ারের বাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলার শিকার পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বিবাদীরা সুযোগ পেলে খুন-জখম করার হুমকি দিচ্ছে বলে অভিযোগে জানানো হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো: রবিউল ইসলাম, মো: আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় বেশ কয়েকজন সাক্ষ্য দিয়েছেন। এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হাসান জানান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park