1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২৬ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চান্দুটিয়া গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রয়েল। তিনি ওই গ্রামের শিপনের ছেলে। আহত রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই যশোর জেলায় প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছিল। সারাদিনের তীব্র রোদের পর দুপুরের দিকে হঠাৎ করে আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল তিনটার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় এলাকায় কয়েক দফা বজ্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় রয়েল ও রশিদ বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ একটি শক্তিশালী বজ্রপাত তাদের নিকটবর্তী স্থানে আঘাত হানলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে রয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে আহত রশিদকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর নিহতের পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের কান্নায় পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশীরা জানান, রয়েল একজন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের যুবক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park