1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ঝিকরগাছায় সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, আর একজনের থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জমির প্রকৃত মালিকের পরিবারের সদস্যরা। সাংবাদিক সম্মেলনের পর থেকে ভুক্তভোগীরা তার অব্যাহত প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে বলে জানান। বৃহস্পতিবার ২৩ শে জুলাই ঝিকরগাছা প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জমির প্রকৃত মালিক মরহুম আলী হোসেনের দৌহিত্র (পুতাছেলে) মাজহারুল পারভেজ সাজ্জাদ। আরও উপস্থিত ছিলেন, মরহুম আলী হোসেনের ছেলে মো. আলাউদ্দিন এবং তার মামা আবুল কালাম।লিখিত বক্তব্যে মাজহারুল পারভেজ সাজ্জাদ অভিযোগ করেন, ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর (ডাংগি) গ্রামের বাসিন্দা কথিত সাংবাদিক নজরুল ইসলাম ও তার ভাই ইকবাল হোসেন সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তাদের ৮ দশমিক ৪০ শতক জমি অন্যের কাছে বিক্রি করে দিয়েছে।এবিষয়ে প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা সংবাদ প্রকাশ এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন।তিনি আরও অভিযোগ করেন, জমি দখলে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে পরদিন বিভিন্ন অনলাইন পত্রিকা ও বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে আলাউদ্দিন ও তার মামার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করে কথিত সাংবাদিক নজরুল।
সংবাদ সম্মেলনে আরও দাবী করা হয়, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরপরও অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি অব্যাহত রেখেছে। এসময় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, জমি প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মিথ্যা সংবাদ প্রচার বন্ধ এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত সাংবাদিক নজরুল ইসলাম সিক্স-সেভেন পর্যন্ত লেখাপড়া জানে। তার নাভারন সাতক্ষীরা মোড়ে একটি খীলি পানের দোকান ছিল। তারপর সে বেনাপোলে একটি অফিসে পরিচ্ছন্নকর্মী হিসাবে কাজ করতো। সেই অফিসের এক ব্যক্তির বদলাতে নজরুল ইসলাম রাতারাতি সাংবাদিক বনে যায়। সে নিজেকে দৈনিক খবরের কাগজ পত্রিকার বেনাপোল প্রতিনিধি দাবী করে।কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে তার পিতা তৈয়ব আলীকে মারধরের অভিযোগ রয়েছে। তৈয়ব আলী তার ছেলে নজরুলের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। বর্তমাণে নজরুলের অর্তাচার ও ভয়ে পিতা তৈয়ব আলী যশোরে বসবাস করে। এছাড়াও তার বড় চাচা আব্দুল আউয়ালের কাছে নজরুল একবার চাঁদা দাবী করেছিল। চাঁদা
না দেওয়ার কারণে নজরুল তাকেও মারধর করেছিল। নজরুলের অত্যাচারে কাশেম শিকদার, তার ভাই রবি, ব্যবসায়ী মোতালেবসহ ১০/১২ জন মানুষ বর্তমাণে এলাকা ছাড়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park