
নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) ভোরে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সাইদ রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা সাইদ সরদারের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি ধারালো ছুরি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
অভিযোগে মাইক্রোবাস চালক আটক
চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে আগুন
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু স্থানীয়দের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কাজ শুরু করেছে পুলিশ।