1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে কোটি টাকার ১০টি সোনার বারসহ আটক ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোরে দশটি সোনার বারসহ দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে যশোরে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ সড়কের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।তারা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় দুজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তখন তাদের প্যান্টের পকেটে কৌশলে লুকানো দশটি সোনার বার পাওয়া যায়। এক কেজি ১৬৪ গ্রাম ওজনের উদ্ধার করা ওই সোনার মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজর ২৪৪ টাকা।লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ বলেন, আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা ঢাকার তাঁতিবাজার থেকে সোনার বারগুলো নিয়ে এসেছিলেন চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য। তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park