1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে এতিম শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৯ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় যশোরে ৭৮ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ, স্কুল ফিস ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ। তিনি এতিম শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।প্রতিটি শিশু তিন মাসের খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি দুধের গুঁড়া, ৩টি জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩টি জার বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমি ফল পেয়েছে।এছাড়াও শিক্ষা উপকরণ হিসেবে শিশুদের মাঝে নবী-রাসুল সিরিজের বই, আর্ট বই, পেন্সিল, কলম, খাতা, রং পেন্সিল, পেন্সিল বক্স, স্কুল ব্যাগ, আর্ট ফ্রেম ও ছাতা বিতরণ করা হয়। প্রতিজন শিশু ৩ হাজার ৫০০ টাকা করে স্কুল ফিস পেয়েছে।খেলাধুলার সামগ্রী হিসেবে ৪০ জন ছেলেকে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প সেট ও বল এবং ৩৮ জন মেয়েকে ব্যাডমিন্টন র‍্যাকেট ও কর্ক প্রদান করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা অফিসের স্টাফ শিবলীসহ স্বেচ্ছাসেবক তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা, কালাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park