1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরের এক যুবদল নেতার মরদেহ এবার রেললাইনের পাশ থেকে উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯১ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ গত সোমবার বাঘারপাড়ায় প্রকাশ্যে যুবদল নেতা রুবেলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সদর উপজেলার ইছালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি বিপুল কুমার ঘোষের (৩৫) রক্তাক্ত মরদেহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার সকাল ১০টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়।নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে বিপুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। এরপর তাকে পাশের একটি শ্মশানে আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। এ সময় তার কাছে চাঁদা দাবি করা হয় এবং প্রাণনাশের পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের পেছনে স্থানীয় প্রভাবশালী একটি রাজনৈতিক পক্ষের আশ্রয়-প্রশ্রয় রয়েছে। ঘটনার রাতে ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা বিপুলের বাড়িতে গিয়ে পরিবারকে আশ্বস্ত করেন। তবে পরদিন সকালে তারা জানতে পারেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে বিপুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রকৃত ঘটনা আড়াল করারও চেষ্টা করা হচ্ছে বলে তাদের দাবি।স্থানীয় একাধিক সূত্রের দাবি, ঘটনাটি ঘিরে একটি রাজনৈতিক দলের একটি পক্ষ অভিযোগটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং চাঁদা দাবির ঘটনার সঙ্গে তাদের কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। অপরদিকে, একই দলের আরেকটি পক্ষ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। এ ছাড়া বিরোধী একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার ভিডিও প্রকাশ করে জড়িতদের আইনের আওতায় আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এই দুইপক্ষের দাবি, বিপুলের পরিবারকে জড়িত থাকা পক্ষটি মামলায় না যেতে ভয়ভীতি দেখাচ্ছে। ফলে যুবদল নেতা বিপুল কুমার ঘোষের মৃত্যুকে ঘিরে যশোরজুড়ে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আইনী সহায়তা চাইলে অবশ্যই পুলিশ তাদের পাশে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park