1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মেঘনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্মরণে, ছাত্র অধিকার পরিষদের আয়োজনে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২২ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মত্যাগের স্মরণ, সংগ্রামের চেতনা ধারণ এবং জুলাই জাগরন: রক্তের ঋণ-নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে অনুষ্ঠিত এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই ( রবিবার) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে মেঘনা উপজেলা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্মরণে, স্মৃতির আঙ্গিনায় জুলাই ও নতুন বাংলাদেশের অঙ্গীকারের এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির ইসলাম রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ নাজমুল হাসান।

মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম হাউদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ও কবি নজরুল কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কমোঃ রুপমিয়া হোসাইন রাজ।

মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, ইসলামী আন্দোলনের মেঘনা উপজেলার সভাপতি আক্তার হোসাইন, মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোলাইমান হোসেন, সদস্য সচিব মোঃ জাকির মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন মেঘনা উপজেলার সভাপতি রোদেয়ান হোসেন রিয়াদ, আবু রায়হান সহ আরও অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park