1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় ইভটিজিং-এর প্রতিবাদ করায় যুবককে হত্যা, আসামী গ্রেফতারের দাবীতে ৭২ঘন্টার আল্টিমেটামে বিক্ষোভ-থানা ঘেরাও

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলায় ইভটিজিং এর প্রতিবাদ করায় কিশোর গ্যাং সন্ত্রাসী গ্রুপের ছুড়িকাঘাতে প্রতিবাদী যুবক মোঃ সাব্বির নামে এজনকে হত্যা করা হয়। অন্য আহত আরেকজন আইসিইউতে আশংকাজনক।

এই ঘটনার ৩দিনেও কোন আসামীকে গ্রেফতার না করায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৭২ঘন্টার আল্টিমেটাম দিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভকারী মেঘনাবাসী।

বুধবার (১লা এপ্রিল) সকাল ১১টায় উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর কে.আলী উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মেঘনা থানা ঘেরাও করে এবং পরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ কর্মসূচী ও মানববন্ধন করা হয়।

জানা যায়, উপজেলার মুগারচর গ্রামের দক্ষিণ পাড়ায় গত ২৬ মার্চ আলী শাহ ভান্ডারীর ওরশ মাহফিল চলাকালে লক্ষণখোলা গ্রামের বাবুল মিয়ার ছেলে কিশোর গ্যাং গ্রুপের প্রদান নাঈম ও তার সহযোগী অহিদ মিয়ার ছেলে জাহিদুল ও কামাল মিয়ার ছেলে সজিবসহ ১২-১৫ জনের বখাটে সন্ত্রাসীরা রাস্তায় মেয়েদের উত্যাক্ত করে আসছিলো।

এসময় গ্রামবাসীর সাথে প্রবাসী বাবুল হোসেনের ছেলে মোঃ শাহ জালাল সাব্বির ও রফিকুল ইসলামের ছেলে জিহাদসহ আরো অনেকেই বাধাগ্রস্ত করেন এবং বখাটেদের তাড়িয়ে দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে লক্ষণখোলা গ্রামের মোড়ে পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী নাঈম, বাবুল মিয়া, জাহিদুল, কামাল মিয়া, সজিব, লিল মিয়া ও ফিরোজ মিয়াসহ অজ্ঞাত ১০-১২জন (২৭ মার্চ) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিহাদ ও সাব্বিরসহ ৫-৭জনকে অটোরিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে গুরুতর আহত করে রাস্তায় ফেলে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মোঃ শাহজালাল উরফে সাব্বির নিহত হয় এবং জাহিদ এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আহত জিহাদের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে থানা মামলা করার পর একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার ৭২ঘন্টার মধ্যেই আসামী জামিন লাভ করায় এবং প্রধান আসামীসহ জড়িত অন্যান্য আসামীরা এতদিনেও গ্রেফতার না হওয়ায় এলাকায় উত্তেজনা শুরু হয় এবং উপজেলাবাসীর ব্যানারে রাধানগর ইউনিয়নের মুগারচর কে.আলী উচ্চ বিদ্যালয় থেকে ১লা এপ্রিল বিক্ষোভ মিছিল বের করে মেঘনা থানা ঘেরাও করে এবং পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোলেসান, সদস্য সচিব জাকির মাহমুদ, স্থানীয় সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আওলাদ হোসেন, বাছির আলী, রুজিনা আক্তার রুজি, সোনিয়া আক্তার, মোসাম্মৎ হাসি আক্তারসহ অনেকে।

বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায়, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। তারা অপরাধীদের গ্রেফতার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park