1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মুরাদনগরে ৬ বছরের শিশুকে নৃশংস হত্যা ঘাতক চাচাতো ভাই আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পঠিত

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে নিছা মনি নামে ছয় বছরের এক শিশুকে অমানুষিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের আপন চাচাত ভাই রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অভিযুক্ত রাসেল খাবারের প্রলোভন দেখিয়ে শিশু নিছা মনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নির্জন স্থানে নিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে ঘাতক তার গলা চিপে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ফেলে দেয়।

নিছা মনি নিখোঁজ হওয়ার পর ঘাতক রাসেল নিজেও পরিবারের সাথে খোঁজাখুঁজির নাটক করে এবং এলাকায় মাইকিং করার বুদ্ধি দেয়। তবে তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। গ্রামবাসী তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেয়। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে থানায় খবর দেয়।

নিহত শিশুটির দাদি জানান, পরিবারের কারো সাথে কোনো বিরোধ ছিল না। বিনা কারণে কেন এমন নৃশংসতা ঘটানো হলো, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মুরাদনগর থানার ওসি মো. হাসান জামিল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ওসি মো. হাসান জামিল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগর, কুমিল্লা।
১৬/০১/২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park