1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মুরাদনগরে রহস্যজনক মৃত্যু- কবর থেকে স্কুলছাত্রীর মরদেহ উত্তোলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

এম ফয়জুল ইসলাম ফয়সাল,মুরাদনগর(কুমিল্লা): কুমিল্লার মুরাদনগরে দাফনের ১৯ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো পঞ্চম শ্রেণির ছাত্রী সোহাগী আক্তারের (১৩) মরদেহ। ৬ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সোহাগী স্থানীয় কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আল-আমীনের প্রথম স্ত্রীর বড় মেয়ে।

গত ১৭ সেপ্টেম্বর সোহাগীর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, তার পিতা ও সৎ মা দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করছিলেন। ঘটনার দিন নির্যাতনের এক পর্যায়ে হত্যা করে পরে আত্মহত্যার নাটক সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা স্থানীয়দের। তবে মৃত্যুর পর কোনো প্রকার পুলিশি অনুমতি ছাড়াই সোহাগীর পিতা তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

নিহতের নানা কালু মিয়া দুই দিন পর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোহাগীর বাবা আল-আমীন ও সৎ মাকে প্রধান আসামি করা হয়।

পরে আদালতের নির্দেশে সোমবার প্রশাসনের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান, মুরাদনগর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান বলেন, “আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, “২০ সেপ্টেম্বর নিহতের নানা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park