1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মুরাদনগরে মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে গ্রামবাসীর ঐক্য সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

জিএম মাকছুদুর রহমানঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধইর (পূর্ব) ইউনিয়নের চাপৈর মধ্যপাড়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামবাসীর এক ঐক্য সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় আবুল বাশার সরকার বাড়ির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. মোসলেম মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং পূর্বধইর (পূর্ব) ইউনিয়ন নিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও মুরাদনগরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা ভাইয়ের আস্থাভাজন জনাব মো. আবিদ হোসেন (অবিদ)। ৪নং পূর্বধইর (পূর্ব) ইউনিয়নের সাবেক যুবদল সহ-সভাপতি ও বিএনপি নেতা মো. রুস্তম আলী। বিশিষ্ট সমাজসেবক মো. খলিলুর রহমান ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন ওই এলাকার তরুণ সমাজের প্রতিনিধি আরিয়ান আহাম্মদ সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভার সার্বিক সহযোগিতায় ছিলেন সঞ্জিত দেব। আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। এ ধ্বংস থেকে চাপৈর গ্রামবাসীকে রক্ষা পেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। এলাকাবাসীকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে অভিভাবক, শিক্ষক, সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সভা শেষে সভাপতি মো. মোসলেম মিয়া উপস্থিত সবাইকে মাদকের বিরুদ্ধে
একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park