1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মুরাদনগরে মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ: কন্ট্রাক্টর ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মালিপাড়া গ্রামের কোবা মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগে কন্ট্রাক্টর ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মোহাম্মদ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি। ইউসুফ আলী উপজেলার খৈয়াখালী গ্রামের মালেক আলীর ছেলে। থানা অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার এক প্রকৌশলী কর্তৃক নকশা করা ডিজাইন অনুযায়ী মসজিদের কাজ করার কথা থাকলেও স্থানীয় কন্ট্রাক্টর ইউসুফ আলী নিজের ইচ্ছেমতো ডিজাইন পরিবর্তন করে নির্মাণকাজ পরিচালনা করেন। মসজিদ কমিটি ও মুসল্লিরা আপত্তি জানালে প্রায় এক বছর আগে তিনি কাজ বন্ধ করে দেন এবং অতিরিক্ত টাকা নিয়ে গা-ঢাকা দেন। এতে মসজিদের কয়েক লাখ টাকার নির্মাণসামগ্রী নষ্ট হয়, অথচ তিনি কোনো হিসাব দিতে ব্যর্থ হন। স্থানীয় এডভোকেট নুরে আলম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল আবেদীন মোল্লা, ইউপি সদস্য বিশ্ব রঞ্জন পালসহ এলাকার বিভিন্ন ব্যক্তি জানান, কোটি টাকার এই প্রকল্পে সিঁড়ি ও সিঁড়িঘরের ছাদ, ফাউন্ডেশনের ছাদ, কলাম-পিলার ও মিম্বরসহ গুরুত্বপূর্ণ অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। নকশা অনুযায়ী দোতলার ভাষাভাষা সিঁড়ি নির্মাণ করা হয়নি। চারকোনা পিলারের জায়গায় গোল পিলার, ছাদে পানি নামানোর ডালু না রাখা, মেহরাবের রড না দেওয়া—এমন বহু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ভূমিকম্পে মিম্বরে ফাটলও দেখা দেয়। মিনারের রড কম ব্যবহার হওয়ায় তা অল্প সময়ের মধ্যেই ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা। তারা প্রশাসনের জরুরি তদন্ত ও দোষীদের বিচারের দাবি করেন। অভিযুক্ত ইউসুফ আলীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park