1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মুরাদনগরের ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেছে পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান: কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফির মামলায় গ্রেপ্তার চারজনের সাত দিন রিমান্ড আবেদন করেছে পুলিশ।  সোমবার দুপুরে কুমিল্লা আদালতে এই রিমান্ড আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানা পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন জানান,  মুরাদনগর এর বাহের চরে ধর্ষণের ঘটনায় এই চার যুবক নারীর বিবস্ত্র ধারণকারী ও সরবরাহকারী বলে অভিযোগ উঠে। তাদেরকে শনিবার রাতের মধ্যেই গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের আদালতে উপস্থাপন করলে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়।  এই ঘটনায় আর কেউ জড়িয়ে ধরেছে কিনা এবং ঘটনার পেছনের তথ্য তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তবে এখনও আদালত থেকে কোন আদেশ পাইনি। উপপরিদর্শক রুহুল আমিন মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর দায়ের করা ধর্ষণের মামলারও তদন্ত কর্মকর্তা। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার ফজর আলী কে আদালতে উপস্থাপনার বিষয়ে রুহুল আমিন জানান, পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি ফজর আলীর অবস্থা উন্নতি হলেই তাকে আদালতে উপস্থাপন করা হবে।  আগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই নারী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে। অভিযুক্ত ধর্ষক ফজর আলী এবং যারা অশালীন ভিডিও ধারণ এবং ঘটনায় গ্রেপ্তার হয়েছে তারা একই এলাকার বাসিন্দা।  সবাই পূর্ব পরিচিত। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীকে নিপীড়নের প্রথম ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত শুক্রবার ফজর আলী নামে এক ব্যক্তিকে আসামি করে ধর্ষণের মামলা করেন ওই নারী। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফজর ছাড়া অন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ– তারা ভিডিও অনলাইনে ছড়িয়েছেন। এ অভিযোগে রোববার কুমিল্লার মুরাদনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। ভাইরালকাণ্ডে জড়িত গ্রেপ্তারকৃতরা হলেন– একই এলাকার আবদুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে আরিফ ও তালেম হোসেনের ছেলে অনিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park