1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মহেশপুরে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও মোবাইল জুয়া নির্মূলে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পঠিত

মহেশপুর(ঝিনাইদাহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের উদ্যোগে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমানের সাথে মহেশপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় থানা কম্পাউন্ডে ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহেশপুর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নির্মূল, অনলাইনে ছড়িয়ে পড়া মোবাইল জুয়া কঠোরহাতে দমন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী, সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সম্পাদক মোঃ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মিলন, এবং সদস্য মেহেদী হাসান লিমন, জাহিদুল ইসলাম ও অসীম মোদকসহ মহেশপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আজাদ রহমান তাঁর বক্তব্যে বলেন, মহেশপুর থানাকে একটি মাদক ও অপরাধমুক্ত শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও অনলাইন মোবাইল জুয়ার বিরুদ্ধে পুলিশ কোনো ধরনের আপস করবে না।অপরাধ দমনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পুলিশের কার্যক্রমে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
উপস্থিত সাংবাদিক নেতারাও মহেশপুরের সামাজিক শৃঙ্খলার মান উন্নয়নে পুলিশ প্রশাসনের যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক পদক্ষেপে সবসময় পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park