
মহেশপুর (ঝিনাইদাহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার প্রত্যন্ত এলাকার হতদরিদ্র, দিনমজুর ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মহেশপুর পৌর এলাকার জমিদারপাড়ার মহেশপুর কোটচাঁদপুরের সভাপতি মো:শরিফুল ইসলাম,ও পৌরসভার সভাপতি মো:রফিকুল ইসলাম । একটি বিদেশি সংস্থার আর্থিক সহযোগিতায় তিনি দুই উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে প্রকৃত অসহায় ও নিম্নআয়ের মানুষের খোঁজ নিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের মাঝে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছেন। কখনো ২ কেজি আটা, কখনো ৫ থেকে ১০ কেজি চাল, ডাল, সয়াবিন তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং মাসে ৩০০ ও ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। সহায়তা পাওয়া কয়েকজন দিনমজুর বলেন, সংকটের সময়ে এই সহায়তা তাদের সংসারের চাল-ডালসহ প্রয়োজনীয় খাবার কিনতে অনেক উপকারে আসছে। শরিফুল ইসলাম বলেন, “সমাজে অনেক মানুষ আছেন, যারা দিনভর পরিশ্রম করেও পরিবারের প্রয়োজন মেটাতে হিমশিম খান। একটি বিদেশি সংস্থার পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি, সহযোগিতার অর্থ ও সামগ্রী যেন প্রকৃত হকদার ও অসহায় মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যায়। মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। ভবিষ্যতেও সুযোগ পেলে মানুষের কল্যাণে এভাবে কাজ করে যেতে চাই।” শরিফুলের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের পাশাপাশি যুবসমাজকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ।