1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মহেশপুরে অসহায় মানুষের পাশে তরুণ শরিফুল ইসলাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মহেশপুর (ঝিনাইদাহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার প্রত্যন্ত এলাকার হতদরিদ্র, দিনমজুর ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মহেশপুর পৌর এলাকার জমিদারপাড়ার মহেশপুর কোটচাঁদপুরের সভাপতি মো:শরিফুল ইসলাম,ও সেক্রেটারি মোছা:খুকুমণি পৌরসভার সভাপতি মো:রফিকুল ইসলাম ।

একটি বিদেশি সংস্থার আর্থিক সহযোগিতায় তিনি দুই উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে প্রকৃত অসহায় ও নিম্নআয়ের মানুষের খোঁজ নিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের মাঝে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় ১৯ আগস্ট বুধবার সকাল ১১টায় ১০ নং নাটিমা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড জাগুশা গ্রামে গরীব অসহায় মানুষের মাঝে ৪ কেজি হারে আটা বিতরন করেন,এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ং ওয়ার্ডের মো:মোস্তফা সিকদার।

শরিফুল ইসলাম জানান অসহায় পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে নাম প্রকাশ না করা একটি বিদেশি সংস্থার সহায়তায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন
তিনি আরো বলেন “সমাজে অনেক মানুষ আছেন, যারা দিনভর পরিশ্রম করেও পরিবারের প্রয়োজন মেটাতে হিমশিম খান। একটি বিদেশি সংস্থার পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি, সহযোগিতার অর্থ ও সামগ্রী যেন প্রকৃত হকদার ও অসহায় মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যায়। ভবিষ্যতেও সুযোগ পেলে মানুষের কল্যাণে এভাবে কাজ করে যেতে চাই।” শরিফুলের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের পাশাপাশি যুবসমাজকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন এজেন্ট মোছা:আমেনা বেগম, এবং পৌর এজেন্ট মোছা :ফুলবানু ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park