1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিলে উত্তাল

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮০ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ি ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা সকল বিএনপির নেতাকর্মী।

শনিবার (১৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের বরফকল মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরে শহরের নবাব সলিমুল্লা ও বঙ্গবন্ধু সড়কে,চাষাঢ়াতে,মন্ডলপাড়াতে, মিছিল করে দলটির নেতৃবৃন্দ।

মডেল গ্রুরুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর সভাপতিত্বে ও তার পিএস মনির ভায়ের নেতৃত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, শ্রমক দলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‘তারেক রহমানের সাথে লন্ডনে ড.ইউনুস মিটিং করে নির্বাচনের দিন তারিখ ঠিক করেছেন। সেই নির্বাচন বাধাগ্রস্থ করা হচ্ছে। খুব শীঘ্রই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। তাই ষড়যন্ত্রকারীদের মাথা খারাপ হয়ে গেছে।

এরপর যদি তারেক রহমানকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে। কেউ এমন দৃষ্টতা দেখালে আপনারা তাৎক্ষণিক জবাব দেবেন। সে যেই দলের লোকই হোক না কেন তাতে আমাদের কোন আসে যায় না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park