1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায়দের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ত্রাণ সহায়তা প্রদান।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি: সাস্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও বন্যার ফলে সীমান্তবর্তী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ জনসাধারণের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা সীমান্তের ৫০ টা
পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে।

মঙ্গলবার ( ২৮ জুলাই ২০২৬) বেলা ১২ টায় বৈকারী(দক্ষিণ পাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় পরিবারের মাঝে উপস্থিত থেকে এ ত্রাণ সহায়তা প্রদান করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক কাজী আশিকুর রহমান।
এ সময় ৫০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া ও গুড়সহ ৫০ প্যাকেট শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক কাজী আশিকুর রহমান বলেন,দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিজিবি অঙ্গীকারবদ্ধ। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park