1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বুড়িচংয়ে নিখোঁজের ৫ দিন পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান: কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর দক্ষিণগ্রাম এলাকায় নিখোঁজের পাঁচ দিন পর টয়লেটের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় ফেরদৌসী বেগম নয়ন (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টার দিকে স্থানীয়রা টয়লেটের সেপটিক ট্যাংকে বস্তাবন্দি লাশের সন্ধান পেয়ে বুড়িচং থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়ার সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগম নয়ন গত শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। এর পর থেকে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে খুঁজে বেড়ালেও কোনো সন্ধান মেলেনি। পরে বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পাঁচ দিন পর তার লাশ সেপটিক ট্যাংকে বস্তায় ভরা অবস্থায় পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্যের
নিহতের ছেলে ইকরামুলসহ স্থানীয়রা গ করেন, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় পারিবারিক বিরোধের সূত্র ধরেই হত্যাকাণ্ডের কারণ থাকতে পারে বলে তাদের ধারণা।
ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, দক্ষিণগ্রাম থেকে ফেরদৌসী বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park