1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বিয়ের মাস না ঘুরতেই সাজগোজ করে না ফেরার দেশে শংকরপুরের ফাতেমা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় বিয়ের মাত্র এক মাসের মাথায় ফাতেমা নামের এক নববধূর রহস্যজনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের দাবি, ফাতেমা দীর্ঘদিনের মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ৯ বছর বয়সে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন ফাতেমা। সেই দুর্ঘটনার পর থেকেই তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। গত এক মাস আগে পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কয়েকদিন পর তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
ফাতেমার মা জানান, সোমবার বিকেলে ফাতেমা খুব সুন্দর করে সাজগোজ করে তার কাছে ঘুরতে যাওয়ার আবদার করেন। মা তাকে পরে নিয়ে যাওয়ার কথা বললে তিনি অভিমান করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। ঘরের ভেতর উচ্চস্বরে গান বাজতে থাকায় বাড়ির কেউ প্রথমে কিছু আঁচ করতে পারেননি। কিছুক্ষণ পর গানের শব্দ বন্ধ হয়ে গেলে পরিবার তাকে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নববধূর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park