1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি : দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৮ নং বিএনপি লাবসা ইউনিয়ন এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে সাতক্ষীরার মিল বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি বিশিষ্ট ব‍্যবসায়ী শাহজাহান আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব এবং লাবসা ইউনিয়নের ৭ বারের চেয়ারম্যান আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, জাতীয়বাদী সাতক্ষীরা আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট আকবর আলী,লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ছোট। সোহেল আহমেদ মানিক, বিএনপি নেতা আতিয়ার রহমান, ৮ নং বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, এসময় উপস্থিত ছিলেন মেম্বার নজিবুর রহমান টুটুল, আমিনুর রহমান রাজু, রফিকুল ইসলাম বিএনপি নেতা, সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপি মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি। বক্তাগণ বলেন তিন তিন বারের প্রধান মন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সহধর্মীনি আজ আমাদের মাঝে নেই কিন্তু উনি বেচে থাকবে কোটি কোটি মানুষের হৃদয়ে। তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি ইসলাম ধর্মের প্রতি আনুগত্য ছিলেন শুধু তাই নয় আলেমদের সম্মান ও মর্যাদাবান ব‍্যাক্তি ছিলেন তাই আল্লাহ্ বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করুক। অনুষ্ঠান পরিচালনা করেন রফিকুল ইসলাম রফিক এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদ এর পেস ইমাম ও খতিব ইয়াসিন আরাফাত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park