1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বরিশালে যুগান্তর ব্যুরো প্রধানের বিরুদ্ধে মামলা ; বিএমএসএফের প্রতিবাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

জনগনের ব্যবহার্য পুকুর দখলের প্রকাশিত সংবাদের জের ধরে দৈনিক যুগান্তর পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন এনটিভির বরিশালের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সত্য ঘটনা লিখতে গিয়েও যদি একজন সাংবাদিককে মামলার আসামি হতে হয় তা অত্যন্ত দূ:খজনক। অবিলম্বে সাংবাদিক আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে।
বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা বিলকিস আক্তার জাহান শিরিন এ মামলাটি দায়ের করেন।
বাদী ৩ জুলাই বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলী আদালতে ( সিআর নং ১৩৮৯) ৫০০/৫০১/৫০২ ধারায় মামলাটি দায়ের করেন। বাদীর বিরুদ্ধে ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রী শিরিনের বিরুদ্ধে’ শিরোনামে গত ১১ আগস্ট ২০২৪ তারিখে একটি সংবাদ প্রকাশ করা হয়।
একটি বিশ্বস্ত সূত্রের দাবি, বাদী শিরিন যে দলিল মুলে পুকুর দখল করেছে সেই জমির বিপরীতে দুটি দলিল রয়েছে, যার একটি সৃজিত। সংশ্লিষ্ট ভূমি অফিসে রক্ষিত দলিলে শিরিন বা তার ওয়ারিশদের কোন অংশ নেই। এছাড়াও সরকারি আইন লঙ্ঘন করে পুকুরটি ভরাট করা হয়েছে, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park