1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ফুলসজ্জিত গাড়িতে বর্ণাঢ্য আয়োজনে ইমামের রাজকীয় বিদায়, ৫ লাখ টাকা উপহার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পঠিত

দীর্ঘ ৩৩ বছর পর অবসরে যাওয়া ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন মসজিদ কমিটি ও মুসল্লিরা। রোববার (১০ আগস্ট) মসজিদ প্রাঙ্গণে অনাড়াম্বর এক বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে হাফেজ মাওলানা আবু নছরকে ফুলের মালা ও ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার মাধবপুর গ্রামের কেন্দ্রিয় জামে মসজিদের ইমামকে বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শামসুল আলম, কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক এলাকাবাসী। সংবর্ধনা অনুষ্ঠানে ইমামের হাতে ৫ লাখ ২৮ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

৭০ বছর বয়সী ইমাম হাফেজ মাওলানা আবু নছর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯২ সাল থেকে টানা ৩৩ বছর মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে এলাকাবাসী ও মসজিদ কমিটি এই ব্যতিক্রমধর্মী বিদায় আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. শামসুল আলম বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, জীবনের নানা দিকনির্দেশনা দিয়ে সমাজকে সঠিক পথে পরিচালিত করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এই সম্মাননা প্রদান করেছি।

বিদায়ের মুহূর্তে আবেগমাখা কণ্ঠে ইমাম আবু নছর বলেন, জীবনের বড় একটি অংশ এখানে কেটেছে। আমি সারা জীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এ সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

স্থানীয়রা জানান, এর আগে কোনো ইমামকে এভাবে বিদায় দিতে দেখা যায়নি। ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা এই আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। তার গাড়ির পেছনে ছিল গ্রামের যুবকদের মোটরসাইকেলের শোভাযাত্রা, আর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষ বিদায় জানিয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম এবং নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা ফয়েজ আহাম্মদ। 

সুত্রঃ আরটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park