1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ফতুল্লায় ব্যবসায়ি দিলুকে অপহরণ ও মুক্তিপন আদায়ের অভিযোগে জুয়েল আরমানের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন তক্কার মাঠ এলাকা থেকে ব্যবসাইয়ী দেলোয়ার হোসেন দিলুকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে জিম্মি ও ভয়ভিতি প্রদর্শন করে ৮ লাখ টাকা মুক্তিপন আদায়ের অভিযোগ তুলে ফতুল্লা থানার কৃষক দলের আহব্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৫ জুন দুপুর ৩ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী দেলোয়ার হোসেন দিলু ও তার পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেলোয়ার হোসেন দিলু, ঘটনার বর্ণনা করতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেজ্ঞে পরেন তিনি।

তিনি বলেন গত শনিবার ২০ জুন রাতে ফতুল্লা থানাধীন তক্কার মাঠ এলাকা থেকে তুলে নিয়ে ফতুল্লা ডি আই টি মাঠে নির্জন স্থানে জুয়েল আরমানের মালিকানাধীন একটি সাদা রঙ এর নোয়াহ গাড়ীতে ভুক্তভোগীকে জিন্নি করে বিভিন্ন প্রকার হুমকী সহ প্রাণ নাশের হুমকী প্রদান করে বলে এই মুহুর্তে দশ লক্ষ টাকা দিতে হবে না হলে তোর অনেক বিপদ হবে। জীবন বাঁচিয়ে সুষ্ঠভাবে ব্যবসা করতে হলে এ টাকা দিতেই হবে। অনেক ভয় ভিতির কারনে জীবন বাঁচাতে আমি আট লক্ষ টাকা দিতে রাজি হই। আমার পরিচিত প্রতিবেশী ব্যবসায়ী কুদ্দুস ভাইয়ের মাধ্যমে আমার বাসা থেকে নগদ তিন লক্ষ টাকা ও আমার সাক্ষরিত পূবালী ব্যাংকের পাঁচ লক্ষ টাকার চেক ( চেক নং-০৯২৫১৩৩) আনিয়ে তাদেরকে দেই । পরে মুক্তিপনের মোট ৮,০০,০০০ (আট লক্ষ) পেয়ে রাত ১১টার দিকে আমাকে ছেড়ে দিলে বাসায় চলে আসি ।
এ ঘটনা দেলোয়ার হোসেন দিলু বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এবং পুলিশ মহা পরিদর্শক দপ্তরে পৃথকভাবে দুটি অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন দিলু জুয়েল আরমানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি। সেই সাথে তার কাছ থেকে জোরপূর্বক নেয়া ৩ লক্ষ টাকা ও ৫ লাখ টাকার চেক উদ্ধারের দাবিও জানান তিনি। বর্তমানে দেলোয়ার হোসেন দিলু, জুয়েল গংদের আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন এলাকায়।

তিনি আক্ষেপ করে আরো বলেন আমি শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী বিএনপি সমর্থিত একজন ব্যাক্তি এবং আমি ২০২৩ইং সালে ঘোষিত কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাতীয়তাবাদী দল বিএনপির একজন নির্বাহী সদস্য।
৫ই আগষ্টের পরে জুয়েল আরমানসহ স্থানীয় কিছু বিএনপি নেতা আমার নিকট মোটা অংকের চাঁদা দাবী করে। আমি তাদের দাবী অনুযায়ী টাকা প্রদান না করিলে তারা আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অন্তর্ভুক্ত করে। যাহা হইতে অব্যাহতি পাওয়ার জন্য গত ২৩/১০/২০২৪ইং তারিখে নারায়গঞ্জ জেলা প্রশাসক বরাবর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য একটি পত্র দেই।

এ বিষয়ে অভিযুক্ত ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমানের সাথে মোঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জমি ব্যবসার জন্য আমি দেলুকে টাকা দিয়েছি সেই টাকা থেকেই আমাকে ৩ লাখ টাকা ফেরত দেয় এবং বাকি পাঁচ লাখ টাকার চেক দিয়ে ও এলাকা ছেড়ে পালিয়েছে। আমি ওর বিরুদ্ধে চেক জাল জালিয়াতের মামলা করবো। এবং তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park