1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ফটিকছড়িতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

আজগর সালেহী, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌনম বড়ুয়ার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ডা. সৌনম বড়ুয়ার অদক্ষতা ও অবহেলার কারণে ফটিকছড়ির সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের কার্যক্রমে সৃষ্টি হয়েছে নানা অনিয়ম ও বিশৃঙ্খলা। বক্তারা আরও জানান, ওষুধ সরবরাহ, রোগী সেবা, ডেলিভারি ও অ্যাম্বুলেন্স সেবায় একাধিক সিন্ডিকেটের মাধ্যমে অনৈতিক লেনদেন ও বাড়তি টাকা আদায় করা হচ্ছে নিয়মিতভাবে।

তাদের দাবি, ডা. সৌনম বড়ুয়া দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে। হাসপাতালজুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে এবং সিন্ডিকেটের মাধ্যমে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মানববন্ধনে ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভুক্তভোগী রোগীরা অংশ নেন। তারা অবিলম্বে ডা. সৌনম বড়ুয়ার অপসারণ দাবি করেন এবং দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

পরে মানববন্ধন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park