1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুন হাসপাতালে ভর্তি, দ্রুত ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০২ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত ওপেনহার্ট সার্জারি (বাইপাস সার্জারি) করার সিদ্ধান্ত নিয়েছেন
প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান জানান, জাহিদ হাসান টুকুন রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকায় গিয়েছিলেন। সেখানে এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা তার হার্টের তিনটি আর্টারিতে ব্লক শনাক্ত করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যত দ্রুত সম্ভব তার বাইপাস সার্জারি করা প্রয়োজন।তিনি আরও জানান, জাহিদ হাসান টুকুন বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে তিনি সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশনার সঙ্গে যুক্ত জাহিদ হাসান টুকুন স্থানীয় গণমাধ্যম অঙ্গনের একজন পরিচিত মুখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের তিনি শীর্ষ পদে যুক্ত রয়েছেন। তার অসুস্থতার খবরে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সফল অস্ত্রোপচারের জন্য দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park