
খান মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃনারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা মোঃ হাসান কবির বিন্টু, বাদী হয়ে মোঃ তাসনিন (২৩), পিতা-মোঃ বাবু, মাতা-সখিনা, সর্ব সাং-মাহমুদপুর (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরীর আবেদন করলেন যে, বিবাদী মোঃ তাসনিন একজন বখাটে, উচ্ছৃঙ্খল এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী। বিবাদীর প্ররোচনায় তাহার মেয়ে সাদিয়া আক্তার মীম (১৭) ইং-১১/০৫/২০২৫ তারিখ গলায় ফাঁস লাগাইয়া আত্মহত্যা করিলে বিবাদীর বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জে একটি পিটিশন মামলা দায়ের করে। যাহা পিটিশন মামলা নং-১৮১/২৫ (সিদ্ধিরগঞ্জ)। বিবাদি তাসনিন মামের ছেলেটি সাদিয়ার সাথে কিছুদিন ( আনুমানিক ছয় মাস) প্রেমের সম্পর্কে জড়িয়ে বিভিন সময় বিভিন স্থানে বাইকে নিয়ে ঘোরাঘুরি করে এবং নির্জনে লম্বা সময় অতিবাহিত করে।কিন্তু সাদিয়ার সম্ভ্রম হাতিয়ে নেয়ার পরে বিয়ে করতে অশ্বীকার করে, এমন কি প্রেমের সম্পর্ক ছিন্ন করার চেস্টা করে।তার সাথে যোগাযোগ একপর্যায় বন্ধ করে দেয়।সেই শক কাটাতে না পেরে সাদিয়া আত্মহত্যা র পথ বেছে নেয়।তারই ধারাবাহিকতায় তারিখ-২৮/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-৩০৬ পেনাল কোড-১৮৬০,। বিবাদীর বিরুদ্ধে মামলা করায় বিবাদীতার উপর ক্ষিপ্ত হইয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে। মামলা তুলিয়া নেওয়ার জন্য চাপপ্রয়োগ করিতে থাকে এবং বলে মামলা তুলিয়া না নিলে, রাস্তাঘাটে একাকী পাইলে খুন-জখম করিবে মর্মে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বিবাদীর এহেন আচরণে বিল্টু বর্তমানে খুবই ভয় এবং আতংকের মধ্যে আছে।