1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

প্রসূতীর মৃত্যুকে কেন্দ্র করে ‘আল মদিনা হাসপাতালে হামলা- ভাঙচুর- লুটপাট; ৪৪ লাখ টাকার ক্ষতির দাবি কর্তৃপক্ষের

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার পঠিত

মো:ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে প্রসূতীর মৃত্যুকে কেন্দ্র করে ‘আল মদিনা হাসপাতাল ও ট্রমা সেন্টারে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, এ ঘটনায় মোট ৪৪ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ‘দেবিদ্বার মা’-মনি’ হাসপাতালের মিলনায়তনে ‘আল মদিনা হাসপাতাল ও ট্রমা সেন্টারের’ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কো-চেয়ারম্যান মো. সুলতান আহাম্মদ মুন্সী। এসময় দেবিদ্বার প্রইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.ময়নাল হোসেন ভিপি, সাংগঠনিক সম্পাদক মো.সোহাগ রানা সোহেল, সহ-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আলীম, দেবিদ্বার জেনারেল হাসপাতালের এমডি ডা. শাহীন আলম, আল মদিনার এমডি মোবারক হোসেন, মডার্ন হাসপাতালের পরিচালক মো. তমিজ উদ্দিনসহ বিভিন্ন হাসপাতালের পরিচালকবৃন্দ।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৪ ডিসেম্বর রাতে লিজা আক্তার নামে এক মুমূর্ষু প্রসূতীকে ‘আল মদিনা হাসপাতালে’ আনা হয়। ডেলিভারির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথিমধ্যে তিনি মারা যান। এ ঘটনার পর রোগীর স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী উত্তেজিত হয়ে ওঠেন। তাদের উসকানিতে বহিরাগত কিছু সন্ত্রাসী রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের বিভিন্ন কক্ষ, থাই গ্ৰাস, লোহার গেট, দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি সাধন করে।
এ ছাড়াও অভিযোগে বলা হয়, সন্ত্রাসীরা ক্যাশ কাউন্টার ভেঙ্গে ৩ লাখ ৯৫ হাজার ৩৪৯ টাকা লুট করে এবং ল্যাপটপ, কম্পিউটার, থ্রিডি আলট্রাসনো মেশিন, এক্সরে মেশিন, প্যাথলজি সরঞ্জামসহ মোট ৪ লাখ ৬০ হাজার ১৪৯ টাকার মালামাল নিয়ে যায়। হামলায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মচারীদের মারধরও করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলার সময় তারা ৯৯৯-এ ফোন করলে দেবিদ্বার থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ তদন্তের জন্য পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ অবিলম্বে হামলা ও লুটপাটকারীদের শনাক্ত ও লুট করে নেয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারসহ অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park