1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

প্রবাসী রাসেলের উপর সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার নিজ ভাওর গ্রামের রহিম উদ্দিন পাইক বাড়ীর প্রবাসী মোঃ রাসেল (২৮) তার উপর সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবীতে গত মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। চাটখিল প্রেসক্লাবে সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ রাসেল জানান, গত ৭ মে বৃহস্পতিবার রাত প্রায় ৩.১১ ঘটিকার সময় তিনি রিক্সাযোগে বাড়ি যাওয়ার সময় তাদের নিজ বাড়ির কবরস্থানের কাছে পৌছালে পূর্ব থেকে তার চাচা ছিদ্দিক উল্যা সহ ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের উদ্দেশ্যে রিক্সা থেকে জোরপূর্বক অস্ত্রের ভয় দেখিয়ে নামিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করে খালে ফেলে দেয়। এ সময় রাসেলের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়। তার শোর চিৎকারে মানিক মেম্বারের বাড়ির মানিক মেম্বার ও সুজন গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে তার বড় ভাইয়েরা থানায় মামলা করতে চাইলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে গত সোমবার তিনি বাদী হয়ে শ্রাবন (২১), আরাফাত (২২), সামির (২৪), শাওন (২৪) চাচা ছিদ্দিক উল্যাহ (৬০) সহ ৯ জনের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালত, নোয়াখালীতে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে তিনি তার ও তার পরিবারের লোকজনের প্রাণরক্ষার দাবী জানিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ স্থানীয় এমপি’র সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এর পূর্বেও একাধিকবার তার পরিবারের লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে আহত করা হয়।
সংবাদ সম্মেলনে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park