
আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর:প্রকাশ্য দিনের বেলায় পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে গৃহবধুকে জিম্মি করে ঝিনাইদহের কোটচাঁদপুরের পল্লীতে ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাত চক্র। এ সময় ওই গৃহবধুর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অবস্থা বে-গতিক দেখে মটর সাইকেল নিয়ে পালিয়ে যান তারা। শুক্রবার দুপুরে উপজেলার তালিনার স্কুল পাড়ার ওহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ওহিদুল ইসলাম বলেন,শুক্রবার দুপুর ১.২০ মিনিট বাজে। এ সময় আমরা সবাই মসজিদে নামাজে গিয়েছিলাম। বাড়িতে ছিলেন আমার স্ত্রী পারভিনা খাতুন,দুই ছেলের বউ। ঘটনার সময় পাশের বাড়ির ভাইয়ের বউ আমার বাড়িতে আসে। ওই সময় দেখতে পান ডাকাতরা আমার স্ত্রী গলায় ছুরি ও মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছেন। আর অন্যরা বাড়ির জিনিসপত্র লুট করার চেষ্টা করছেন। এ অবস্থা দেখে সে চিৎকার দেন। তাঁর চিৎকারে ডাকাতরা অবস্থা বে-গতিক দেখে মটর সাইকেল নিয়ে পালিয়ে যান। তবে ফেলে রেখে যান তাদের ব্যবহারের কিছু জিনিসপত্র।
তিনি বলেন,ডাকাতরা কিছু নিতে পারেনি। তবে তাদের ছুরির আঘাত আমার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তবে তাঁর থেকে ভয়ে আছেন বেশি।
তিনি আরো বলেন,ডাকাতরা একটি মটর সাইকেলে করে ৩ জন এসেছিল। যা পাশের বাড়ির সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে তিনি থানায় কোন অভিযোগ না করলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। ওহিদুল ইসলাম। তিনি ওই গ্রামের অরেশ সর্দারের ছেলে। পেশায় মুদি দোকানি।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তারা ওই বাড়ি থেকে কিছু নিতে পারেনি। আর তারা কোন অভিযোগ করেনি।