1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড়কান্দা ইউনিয়ন পরিষদে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন (নিজাম), মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পবিএ ঈদুল আজহা-২০২৬ইং উপলক্ষে ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৭১৭ জন অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০.কেজি করে বিনামূল্য ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। ২১ মে ২০২৬ইং (বৃহস্পতিবার) সকাল ১০.ঘটিকার সময় বড়কান্দা ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারমান মোঃ ফারুক হোসেন রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব এম.এম. মিজানুর রহমান। বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহফুজুল ইসলাম, মেঘনা উপজেলা টেক অফিসার সাখায়াত, বড়কান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অঃ দাঃ), এ কে এম এস কিবরিয়ার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, মোঃ রিপন হোসাইন।

এ সময় আরো উপস্থিত ছিলেনঃ- বড়কান্দা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু বকর সিদ্দিক, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম মোল্লা, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ শুকুর আলী, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলম, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোহসীন, ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাবিব উল্লাহ, ৭নং ওয়ারে মেম্বার মোঃ আঃ মান্নান, ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল হোলেন, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ জামান মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ সুফিয়া বেগম, মহিলা সদস্য ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ মাফিয়া বেগম, মহিলা সদস্য ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ মানসুরা বেগম’সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দরিদ্র জনগণের যাতে পবিত্র ঈদুল আজহার ঈদে কষ্ট না হয় এজন্য প্রতি বছরের মতো এই বছরও পবিত্র ঈদুল আজহার আগে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণের এই উদ্যোগ নেয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হত দরিদ্র পরিবার গুলোর মাঝে বিনামূল্যে ১০.কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করার নির্দেশনা রয়েছে। এর আগে ঈদুল ফিতরের সময়ও সরকার সারাদেশে হতদরিদ্র-দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দিয়েছিল। সরকার প্রতি ঈদে ভিজিএফের আওতায় সারাদেশে হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে ঈদ করার জন্য বিনামূল্যে ১০.কেজি করে চাউল দিয়ে আসছে। এজন্য প্রত্যেক জেলা প্রশাসক বরাবরে ঈদুল ফিতর ও ঈদুল আজহা’র আগেই ভিজিএফের চাউল বরাদ্দ দেয়া হয়েছে। বিনামূল্যে ভিজিএফ’র চাউল পেয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে জানন্দ উল্লাসে ভড়ে ওঠে, উপস্থিত সকলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ও ইউনিয়ন চেয়ারম্যানের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park