1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নৌ রুটে ব্যতিক্রমী সাহসিকতায় সন্দ্বীপের সন্তান মাষ্টার সাইফুল কে সম্মাননা ক্রেস্ট প্রধান

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

মোঃ এমদাদ হোসেন,সন্দ্বীপ প্রতিনিধিঃ বিআইডব্লিউটিসি কর্তৃক আয়োজিত “BIWTC Award for Exceptional Bravery-2025″অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে ঢাকাস্থ বাংলা মোটর অফিসে । এতে ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী,পরিচালক,(কারিগরি) BIWTC এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সলিমুল্লাহ। অতিরিক্ত সচিব,চেয়ারম্যান BIWTC
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- BIWTC এর শুরু থেকে বর্তমান পর্যন্ত প্রথম বারের মত নাবিক দিবস উদযাপিত হয়। ইতোপূর্বে আর কখনো এ ধরনের অনুষ্ঠান উদযাপন হয়নি। তিনি আরো বলেন,ভবিষ্যৎ এ আমরা এই ধরনের উৎসাহমূলক অনুষ্ঠান আরো আয়োজন করলে নিজেদের কাজের প্রতি আরো নিজেরা আরও আন্তরিক হতে পারব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশিকুর রহমান,পরিচালক(বানিজ্য)।
বিশেষ অতিথি বলেন আজকের এই আয়োজন আমাদের সকলের জন্য প্রেরণা যোগাবে। কেননা ব্যতিক্রমী সাহসিকতা দেখিয়ে আমাদের মধ্য থেকে দু’জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এর ফলে সবাই আরো সাহস যোগাড় করতে পারব বলে আমি মনে করছি।
অনুষ্ঠানে জনাব মাষ্টার শামসুল আলম (সাইফুল),ফেরি মাষ্টার (কপোতাক্ষ) কে ব্যতিক্রমী সাহসিকতার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মাষ্টার শামসুল আলম (সাইফুল) বলেন আজকে আমাকে যে সম্মানটুকু দেয়া হয়েছে তা আমার নয়,এই অবদান জনসাধারণের,আমার সন্দ্বীপের সর্বস্তরের জনগণের। সকলের দোয়াতে আমি সাহস পেয়েছি। দক্ষতা অর্জন করেছি। আগামীতে আরো সেবা প্রদান করতে পারি,সেই দোয়া চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park