1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নোয়াখালীর চাটখিল উপজেলার মসজিদের ইমামের উপর সন্ত্রাসী হামলা-থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি আবদুল হান্নান (৫০) গত শুক্রবার বিকেলে আছরের নামাজের আগে তার ৩/৪ জন সহযোগী নিয়ে মসজিদের ইমামের কক্ষে ঢুকে তাকে মারধর, আসবাবপত্র ভাংচুর ও তার দুইটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে মাওলানা সফিকুল ইসলাম বাদী হয়ে আবদুল হান্নান সহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, মসজিদের হিসাব নিকাশ সঠিকভাবে না দেওয়ায় এবং মসজিদের টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে তাকে মসজিদ কমিটির সেক্রেটারী থেকে অব্যাহতি দেওয়া হয়। এই বিষয়ে তিনি ইমামের উপর ক্ষিপ্ত হয়ে ইমামকে হেনস্তা করার পায়তারা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার আসরের নামাজের পূর্বে অভিযুক্ত আব্দুল হান্নান ও তার সহযোগীরা ইমামের কক্ষে ঢুকে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মাওলানা সাইফুল ইসলাম কে মারধর করে। তারা মসজিদের টেবিল ফ্যান দিয়ে ইমামের মাথায় ও শরীরে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল হান্নান ঐ মসজিদের সাবেক সেক্রেটারি ছিলেন। দায়িত্ব পালনকালে মসজিদের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ইমামের কাছে সেই হিসাব ও নথিপত্র গচ্ছিত থাকায় তার ওপর এই আক্রোশ থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার সময় ইমামের দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এই ব্যাপারে অভিযুক্ত আবদুল হান্নানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মোন্নাফ এর সাথে গতকাল রোববার দুপুরে যোগাযোগ করলে তিনি বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park