1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমে ও পারিবারিক কলহকের জেরে ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধ‍ূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিল্লাল (৩২) কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ মিজমিজি ১ নং ওয়ার্ড বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকায় ইব্রাহিম মিয়ার ভাড়া বাসার চার তলায় এ ঘটনা ঘটে।

এবিষয়টি শনিবার (২৬ জুলাই) সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়া জানান, শুক্রবার রাত ১১ টার দিকে ঐ ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ শুনতে পেলে তারা ওই কক্ষের ভেতর ঢুকে দেখতে পান ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, অতিরিক্ত পরিমানে রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলে ইতির মৃত্যু হয় বলে জানান প্রতিবেশী ভাড়াটিয়ারা।

এমতাবস্থায় তারা পুলিশে খবর দিলে,সাথে সাথে পুলিশ এসে হত্যাকারী বিল্লালকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইব্রাহিম মিয়ার ভাড়া বাসায় বসবাস করতেন এই দম্পতি।
পারিবারিক কলহের জের ধরে এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন তিনি।

শাহিনুর আলম আরোও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত বিল্লাল কে গ্রেফতার করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park