1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের পায়তারা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি ধনু হাজী রোড এলাকায় আদালতের দেয়া অবস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক অহিদুজ্জামান গংরা জমি দখল সহ বালু ভরাটের পায়তারা করছে। এ বিষয়ে ভুক্তভোগী শাহাবুদ্দীন ওরফে সাইফউদ্দিন সাইফ বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উক্ত থানাধীন মিজমিজি ধনু হাজী রোড সংলগ্ন এলাকায় বিগত ১৯৯৪ ইং সালে খরিদ করে বাদি পক্ষ । যাহার সিএস ও এস এ দাগ নং- ১০০, আর এস দাগ নং- ৫১৮। খরিদ করার পর জমির সকল প্রকার খাজনাদি ও নামজারি করে ভোগ দখল করে আসছে বাদি পক্ষ । এমতাবস্থায় বিবাদীরা অর্থাৎ অহিদুজ্জামান ও মারফত আলী সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন ভাড়াটে সন্ত্রাসীরা উক্ত জমিটি দখলের পায়তারা সহ বালু ভরাটের কাজ করছে। এর আগে বিবাদীরা এই জমি দখলের চেষ্টা করার সময় নারায়ণগঞ্জ জেলার একটি আদালতে মামলা দায়ের করেন সাইফ গংরা। ঐ মামলায় বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে তারা এখন নালিশা জমিতে বালু ভরাটের কাজ করছে।
এ বিষেয়ে ভুক্তভোগী শাহাবুদ্দীন ওরফে সাইফউদ্দিন সাইফ জানায়, ১৯৯৪ ইং সালে মিজমিজি ধনু হাজী রোড সংলগ্ন এলাকায় ১৬ শতাংশ জমি খরিদ করি। এবং খরিদা সম্পত্তিতে খাজনাদি পরিশোধ সহ ভোগদখল করিয়া আসিতেছি। কিন্ত অহিদুজ্জামান ও মারফত আলী গংরা সেই নালিশা জমিতে জোরপূর্বক সন্ত্রাসী নিয়ে বালু ভরাটের মান্যমে জমি দখলের পায়তারা করছে । এই জমি নিয়ে আদালতে মামলা করার পর বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন । নিষেধাজ্ঞাও মানছে না বিবাদীরা । আমি এই বিষয়ে প্রশাসনের কাছে যথাযথ আইনগত ব্যবস্থা সহ আমার জমিতে যাতে বিবাদীরা জোরপূর্বক দখল করতে না পারে সে জন্য সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত অহিদুজ্জামানকেতার মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেনি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) জাকিরুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park